
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের বৈলশিং পানাতেপাড়া গ্রামে মুদি দোকানদারের স্ত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রাম পুলিশের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে গ্রাম পুলিশ স্বপন কুমার (হারান) মুদি দোকানীর স্ত্রী দোকানে স্বামীর অনুপস্থিতিতে দোকানদারি করার সময় রাবেয়া আক্তারকে (৩০) (ছদ্মনাম) জাপটে ধরেন।
এ ঘটনার পর রাতে উপজেলার বৈলশিং গ্রামের মৃত ধীরেন সাহার ছেলে শ্রী স্বপন কুমার হারানের বিরুদ্ধে মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। শুক্রবার অভিযোগটি আমলে নিয়ে থানায় মামলা নথিভুক্ত করা হয়।
ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহীম আলী বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে গ্রাম পুলিশ ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলেন।
মান্দা থানার পরিদর্শক শাহিনুর রহমান শাহিন সাংবাদিকদের বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। গ্রেফতারের চেষ্টা চলছে।




