দুইটি অসহায় পরিবারের পাশে মাগুরা জেলা ছাত্র ও যুব অধিকার পরিষদ

0
30

মোঃ শাহাদত হোসাইন, মাগুরা জেলা প্রতিনিধিঃ
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ২নং বিনোদপুর ইউনিয়নের কালুকান্দি গ্রামে পুরুষ শূন্য বৃদ্ধ মাজু বিবির পরিবার এবং অসহায়, দারিদ্র্য এক পঙ্গু ব্যাক্তির পাশে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ, মাগুরা জেলা।

মাজু বিবি এক অসহায় নারীর নাম। মাজু বিবি স্বামী হারা হয়েছেন আজ থেকে আরও ১৫ বছর আগে। পরিবারটির একমাত্র ছেলে সন্তান তিজাম শেখের উপার্জনে চলছিলো বৃদ্ধ মাজু বিবি, ছেলের বউ, ছেলের ঘরে জন্ম নেওয়া ৫ কন্যা সন্তানের ভরণপোষণ।
কিন্তু গত চার বছর আগে হঠাৎ একমাত্র ছেলে তিজাম শেখের মৃত্যু হলে পরিবারটিতে নেমে আসে ঘোর অন্ধকার। পাঁচ নাতনির তিন জনের বিয়ে হলেও বাকি দুই নাতনী ও ছেলের বউকে নিয়ে ঘোর বিপাকে পড়েন সহায় সম্বলহীনহীন মাজু বিবি।
প্রতিবেশীদের সহযোগিতায় অনাহারে, অর্ধাহারে কাটছিল মাজু বিবির জীবন সংসার।

এ বিষয়টি বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ, মাগুরা জেলা শাখা জানতে পেয়ে ছুটে যায় পরিবারটির কাছে এবং ঘটনাটি সত্যতার বিষয়ে নিশ্চিত হয়। এরপর বৃদ্ধার চতুর্থ নাতনিকে প্রথমে সেলাইয়ের কাজ শিখিয়ে পরে একটি নতুন সেলাই মেশিন উপহার স্বরূপ প্রদান করে।

উপহারস্বরুপ সেলাই মেশিনটি পেয়ে পরিবারটি জানায়, আর আমাদের হাত পেতে খেতে হবেনা। সেলাইয়ের কাজ করে অর্থ উপার্জন করে সেই টাকায় সংসার চালাতে পারবো।

এর পাশাপাশি এক পঙ্গু যুবকের পরিবারকে কিছু নগদ অর্থ উপহার দিওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ মাগুরা জেলা শাখার নেতা ও কর্মী বৃন্দ।

পরিশেষে উভয় পরিবার বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের কর্ণধার ডাকসু ভিপি নুরুল হক নুর ও বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ মাগুরা জেলার নেতৃবৃন্দের জন্য দোয়া করেন। বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের সকল সহকর্মী সহ হাসিবুর রহমান হুসাইন ও হুসাইন আল মামুনকে সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।