ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাজীপুরের কাজী শফিকুল আলম

0
31

রাজীব প্রধান(গাজীপুর)প্রতিনিধি :

ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার, চোর-ডাকাত গ্রেফতার তথা গাজীপুর জেলার অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনবদ্য ভূমিকা রাখায়, স্বীকৃতিস্বরুপ গত
সেপ্টেম্বর/২০২২ মাসে, ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম।

মঙ্গলবার সকাল ১০.০০ টায়, ডিআইজি ঢাকা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত অক্টোবর/২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা
সভায় অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে ঢাকা রেঞ্জের ১৩ টি জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায়, ঢাকা রেঞ্জের সুযোগ্য ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম মহোদয় পুলিশ সুপার গাজীপুর জনাব কাজী শফিকুল আলম বিপিএম মহোদয়কে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন। এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স); জনাব মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) জনাব টুটুল চক্রবর্তী, বিপিএম, পুলিশ সুপার ঢাকা মহোদয়সহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাগণ স্বশরীরে এবং ১১ জেলার পুলিশ সুপারগন জুম কনফারেন্সিং এর মাধ্যমে উপস্থিত ছিলেন।

এছাড়াও অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা রেঞ্জের ১৩ টি জেলার মধ্যে
পুলিশ সুপার গাজীপুরের পাশাপাশি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মনিরুজ্জামান শ্রেষ্ঠ এসআই হিসেবে শ্রীপুর থানার এসআই(নিঃ)/নয়ন ভূঁইয়া; এবং অক্টোবর/২০২২ মাসে শ্রেষ্ঠ এসআই হিসেবে শ্রীপুর থানার এসআই(নিঃ)/মামুনুর রশিদ, শ্রীপুর থানা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারি এসআই(নিঃ)/নাহিদ হাসান খান, কাপাসিয়া থানা, শ্রেষ্ঠ এএসআই হিসেবে এএসআই(নিঃ)/আব্দুল মালেক, শ্রীপুর থানা, সহ সকলকে ঢাকা রেঞ্জের সুযোগ্য ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম মহোদয় ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন।

আরো উল্লেখ্য যে, জনাব কাজী শফিকুল আলম বিপিএম গত ০৫ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ গাজীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে দিকনির্দেশনা ও তদারকির মাধ্যমে গাজীপুর জেলার মূলতবি মামলা ও ওয়ারেন্টের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস করেন।
তিনি অধিকাংশ ক্লুলেস ডাকাতি, খুন, দস্যুতা ও চাঞ্চল্যকর মামলা সমূহের রহস্য উদঘাটনপূর্বক দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনয়ন এবং বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে বেগবান করার মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিয়ে গাজীপুরবাসীর নিকট গাজীপুর জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জল করতে সক্ষম হন।