নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

0
18

আহমদ মানিক:

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের সহয়তায় গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার ২নং উড়িয়া ইউনিয়নের কাবিলপুর গ্রামে নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন ইমু, সহ সম্পাদক ও সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা সাকিব আল হাসান, খাইরুল ইসলাম, বাপ্পি হোসেন,নাইম ইসলাম তাদের উপস্থিতিতে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার ২নং উড়িয়া ইউনিয়নের কাবিলপুর গ্রামে নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ৬৫ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।