
রাজীব প্রধান, গাজীপুর, প্রতিনিধিঃ-অনলাইন রেজিষ্ট্রেশন ছাড়াই গতকাল রোববার থেকে করুণা টিকা দেয়া শুরু হয়েছে গাজীপুরের ৪টি গার্মেন্টস কারখানায়।

তারই ধারাবাহিকতায় আজ সোমবার সকাল ১১ টা থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ফখরুদ্দিন টেক্সটাইল মিলস্ লিঃ এ- টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ৬ হাজার ৭০০জন কর্মকর্তা -কর্মচারিদের মাঝে, টিকা দেয়া হবে, ৫ হাজার শ্রমিককে । শুধু মাএ ভোটার আইডি কার্ডের মাধ্যমে সর্বনিন্ম ১৮ বছর বয়স থেকে শুরু করে সব বয়সের শ্রমিকদের এ টিকা দেয়া হচ্ছে।
করোনা ভ্যাকসিনের টিকা কার্যক্রম পরিচালনা করেন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রনয় দাস । ডাঃ খায়রুজ্জামান সিভিল সার্জন গাজীপুর।
টিকাদান কার্যক্রম উদ্ভোদন করবেন গাজীপুর -৩ আসনে মাননীয় সাংসদ ইকবাল হোসেন সবুজ। এছাড়াও টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন ফখরুদ্দিন টেক্সটাইল লিঃএর ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ। জনাব কালাম শেখ, উপ- ব্যবস্থাপক – ফখরুদ্দিন টেক্সটাইল মিলস্ লিঃ।
পৌর মেয়র আলহাজ্ব আনিছুর রহমান, প্যানেল মেয়র আমজাদ হোসেন বিএ, পৌর আওয়ামিলীগ সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, আওয়ামীলীগ নেতা মাসুদ আলম ভাঙ্গী, বাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন,যুবলীগনেতা জুয়েল সহ অন্যান্যরা।
সাংসদ ইকবাল হোসেন সবুজ এমপি , এসময় সাংবাদিকদের জানান,মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারনে ঝুঁকি পূর্ণ হয়ে পড়েছে দেশের শিল্প পোষাক কারখানা গুলো। যেখানে রয়েছে হাজারো শ্রমিক।তাদের স্বাস্থ্যের ঝুঁকির কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,পোশাক শ্রমিকদের টিকা দেয়া বাধ্যতামুলক করায় দেশে এই প্রথম রেজিষ্ট্রেশন ছাড়াই রোববার থেকে করুণা টিকা দেয়া শুরু হয়েছে গাজীপুরে।
এ বিষয়ে ডাঃপ্রনয় দাস বলেন, করোনা মহামারী পরিস্থিতিতে আমরা সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিতে ততপর রয়েছি,। কেউ যদি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসে তাহলে তাকে বিনা মুল্যে চিকিৎসা, ঔষধ কিংবা এম্বুলেন্স সেবা দেয়া হবে। এক্ষেত্রে কোন টাকা লাগবেনা। গাজীপুর ৩ আসনের মাননীয় এমপি মহোদয় জনাব ইকবাল হোসেন সবুজ এ বিষয়ে আমাদের সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
অসুস্থতার লক্ষণ দেখা দিলে অবহেলা না করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেয়ার জন্য জানিয়েছেন ডাঃ প্রনয় দাস।





