
রাজীবপ্রধান, গাজীপুরঃ-গাজীপুরের শ্রীপুরে ডিবি পুলিশের অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে শ্রীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

২২ মে, শনিবার শ্রীপুর থানাধীন মুলাইদ (এমসি) বাজার এলাকা থেকে ১৬০০ পিচ ইয়াবা ট্যাবলেটসসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ বিষয়ে শ্রীপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





