রেজিষ্ট্রেশন ছাড়াই রোববার থেকে করুণা টিকা পেলেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা। 

0
11

রাজীব প্রধান,গাজীপুর, প্রতিনিধি ঃ- মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারনে ঝুঁকি পূর্ণ হয়ে পড়েছে দেশের শিল্প পোষাক কারখানা গুলো। যেখানে রয়েছে হাজারো শ্রমিক।

রেজিষ্ট্রেশন ছাড়াই রোববার থেকে করুণা টিকা পেলেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা। 
রেজিষ্ট্রেশন ছাড়াই রোববার থেকে করুণা টিকা পেলেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা।

তাদের স্বাস্থ্যের ঝুঁকির কথা চিন্তা করে দেশে এই প্রথম রেজিষ্ট্রেশন ছাড়াই রোববার থেকে করুণা টিকা পেলেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা। গাজীপুরের কোনাবাড়িতে সকাল ৯ টা থেকে এ কার্যক্রম শুরু করেছেন সিভিল সার্জন ডাক্তার খায়রুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। গাজীপুর সিটি করপোরেশন মেয়র জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা। এসময় সিভিল সার্জন ডাঃ খায়রুজ্জামান জানান, একজন শ্রমিক তার জাতীয় পরিচয় পত্র দিয়েই টিকা নিতে পারবেন।

সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন তিনি। প্রথমে গাজীপুরের চারটি কারখানায় প্রথম দিনে ১০ হাজার গার্মেন্টসকর্মীকে টিকা দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথমে(১) তুসুকা ডেনিম , (২)তুসুকা ট্রাউজার, , (৩)স্প্যারো অ্যাপারেলস,এবং( ৪)রোজভ্যালি নামক শিল্প কারখানা গুলোতে ঈদের আগেই টিকা কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।

এ ক্ষেত্রে নাম, বয়স,এন আইডি যাচাই করা হবে। বয়সের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। যতদিন করোনা ভ্যাকসিন দেয়া শেষ না হবে ততদিন এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন সিভিল সার্জন, গাজীপুর।