

বিশেষ প্রতিনিধিঃ
পল্লী পদক্ষেপ সংস্থা, কুড়িগ্রাম এর উদ্যোগে দরীদ্র শতাধিক শীতার্ত মানুষদের মাঝে শীত নিবারক কম্বল বিতরন করা হয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলার নাজিরা এলাকায় পল্লী পদক্ষেপ সংস্থার নিজ কার্যালয়ে ৩০ জানুয়ারি’২২ সকালে শীতার্তদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী পদক্ষেপ সংস্থার সভাপতি মোঃ শহিদুল ইসলাম শিমুল সহ সংস্থার অন্যান্য সদস্য, এলাকার গন্যমান্য ব্যাক্তি, সাংবাদিক সহ অনেকে।
এ সময় সংস্থার সভাপতি মোঃ শহিদুল ইসলাম শিমুল বলেন, পল্লী পদক্ষেপ সংস্থা একটি মানব সেবা সংগঠন। এ সংগঠনটি সমাজের মাদক নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ প্রতিরোধ, শিশুদের শিক্ষা নিশ্চিত করন সহ বিভিন্ন উন্নয়ন দিক নিয়ে কাজ করে। সামাজিক উন্নয়নের জন্য এ সংগঠনটিকে সকলে সার্বিক সহযোগিতা করবেন এমনটাই আশা রাখছি।





