সকল নবী’র স্ত্রী আমাদের ‘মা’—ওয়ালিউল্লাহ আশিকী

0
18

মোঃ খায়রুল ইসলাম হৃদয়, গজারিয়া-মুন্সীগঞ্জ :

মুন্সীগঞ্জের গজারিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে ও কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় টেংগারচর দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে এক আহলে সুন্নাত ওয়াল জামাতের ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেন এলাকাবাসী।

গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের প্রাচীনতম গ্রাম টেংগারচর গ্রামের এ আহলে সুন্নাত ওয়াল জামাত এর ওয়াজের আয়োজন করা হয়,আয়োজনে টেংগারচর দক্ষিণপাড়া যুব সমাজ সহ অত্র গ্রামের সুন্নি তরিকার (সুন্নাত ওয়াল জামাত) এর সকল ওলামায়ে কারীম সহ এলাকাবাসী।

২৬শে মার্চ উক্ত ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তার আসন অলংঙ্কারিত করেন আন্তজাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট আলেমেদীন ও মোফাস্ -সিরে কোরাআন,পীর ত্বরিকত,রাহনুমায়ে শরীয়ত.আলহাজ্ব হযরত মাওঃ হাফেজ মুহা.ওয়ালিউল্লাহ আশিকী আল- কাদরী.পীর সাহেব, ওয়ালিয়া দরবার শরীফ।
‘বিশেষ বক্তা ‘হিসেবে আসন অলংঙ্কারিত করেন ৩ মাওলানা,হযরত মাওঃ মুফতী হাফেজ মুহাম্মদ আব্দুস ছালাম উয়েসী(খতিব,বায়তুল হুদা জামে মসজিদ,খিলগাঁও,ঢাকা).হযরত মাওলানা মোঃ মোস্তফা কামাল সালেহী (ইমাম ও খতিব,টেংগারচর পূর্বপাড়া জামে মসজিদ).হযরত মাওলানা মুহাম্মদ তাওহিদুল ইসলাম,(ইমাম ও খতিব টেংগারচর দক্ষিণপাড়া জামে মসজিদ।এ ছাড়াও টেংগারচর গ্রামের বিভিন্ন মসজিদের ইমাম গন সহ গ্রামের একাধিক হাফেজ গন মঞ্চেএ উপবিষ্ট ছিলেন।

উক্ত ওয়াজে বক্তব্যের এক পর্যায়ে প্রধান বক্তা আলহাজ্ব হযরত মাওঃ হাফেজ ওয়ালিউল্লাহ আশিকী আল -কাদরী শ্রোতাদের উদ্দেশ্যে জানান,সকল নবী কারিমদের স্ত্রী আমাদের ‘মা’এটা না মানার অবকাশ নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ রইছ উদ্দিন,(ভারপ্রাপ্ত কর্মকর্তা,গজারিয়া থানা).পৃষ্ঠপোষক ছিলেন আসাদুজ্জামান (সাবেক ভাইস চেয়ারম্যান গজারিয়া উপজেলা পরিষদ) এবং জনাব আলহাজ্ব মোঃ ইসহাক আলী(সাবেক চেয়ারম্যান টেংগারচর ইউপি)।উপদেষ্টা সালাউদ্দিন মাস্টার (সাবেক চেয়ারম্যান টেংগারচর ইউপি) এবং জনাব এখলাছুর রহমান (বিশিষ্ট ব্যবসায়ীও সমাজ সেবক).
আরো উপস্থিত ছিলেন জনাব হারুন মোল্লা(সাধারণ সম্পাদক টেংগারচর ইউনিয়ন আওয়ামী লীগ),কামাল মোল্লা (সাবেক সদস্য টেংগারচর ইউপি ),হাজী শফিকুল ইসলাম,মোহাম্মদ হোসন মিয়াজি,শফিকুল ইসলাম আরমান সিকদার (সদস্য টেংগারচর ইউপি),সালেহ আহমেদ মাষ্টার, দাইয়ান সরদার,ইন্জিনিয়ার সুমন,হাজী মজিবুর রহমান,হাজী ইব্রাহিম খলিল মাষ্টার, হাজী নুরুজ্জামান মাষ্টার, হাফেজ নাছির,হাফেজ আব্দুল কাদির,হাফেজ রমজান,সাংবাদিক খায়রুল ইসলাম(হৃদয়) প্রমুখ।

উক্ত ওয়াজ ও মাহফিলে সভাপতিত্ব করেন জনাব আবদুল হালিম সরকার (প্রধান শিক্ষক, জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়,নারায়নগঞ্জ)
এবং মাহফিল পরিচালনা করেন টেংগারচর গ্রাম এর কৃতি সন্তান জনাব হাফেজ মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন (ইমাম ও খতিব, পশ্চিম গণকপাড়া জামে মসজিদ ও সাংগঠনিক সম্পাদক সুন্নি ইমামও ওলামা পরিষদ মুন্সিগঞ্জ।