

রাজীবপ্রধান, গাজীপুর প্রতিনিধি :
স্কুল থেকে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ৮ বছর বয়সী মালিহা মমতাজ মবিনা। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে বরমী টু মাওনা মহাসড়কে পাঠান টেক এলাকায় স্কুল থেকে বাড়ী ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় রাস্তার বিপরীত থেকে আসা অটোরিকশার নিচে পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় মালিহার।
নিহত মালিহা গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক এলাকার ঠিকাদার মিন্টু মিয়ার মেয়ে।পরিবার সূএে জানাযায় মালিহা পাঠান টেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাএী। স্থানীয় সূএে জানাযায়, মালিহা মমতাজ মবিনা মাঠানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাএী। স্কুল থেকে বাড়ী ফেরার পথে রাস্তায় অটোরিকশা নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। অটোরিকশা আটক হলেও, পলাতক রয়েছে চালক।
এঘটনায় শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক এস আই রিপন আলী খান জানায়,সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং অটোরিকশা আটক করি। কিন্তু চালক এখনো পলাতক রয়েছে। পরিবার বাদী হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





