ট্রেনে কাটা পড়ে নিহত নারীর নাম নাদিরা, আহত শিশু তানহা

0
34

রাজীবপ্রধান,গাজীপুর প্রতিনিধিঃ-গাজীপুরের শ্রীপুরে শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাপ দেওয়ার পর কাটা পড়ে মারা যাওয়া ওই নারীর পরিচয় পাওয়া গেছে । তার নাম নাদিরা বলে নিশ্চিত করেছেন তার স্বজনরা। এ ঘটনায় আহত শিশুর নাম জাকিয়া তানহা।

ট্রেনে কাটা পড়ে নিহত নারীর নাম নাদিরা, আহত শিশু তানহা
ট্রেনে কাটা পড়ে নিহত নারীর নাম নাদিরা, আহত শিশু তানহা

বুধবার (১৩ অক্টোবর) সকালের দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের উত্তর আউটার সিগনাল সংলগ্ন কাটা পুলের পাড় এ ঘটনা ঘটে। নিহত নাদিরা আক্তার নেত্রকোনা জেলার সদর থানার বরুনা গ্রামের চান্তু মিয়ার মেয়ে। তার স্বামীর জুয়েল রানার বাড়ি একই জেলার দুর্গাপুর থানার বরবাট্রা গ্রামে।

নিহতের চাচা সবুজ মিয়া জানান, গত কয়েকবছর ধরে শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করেন জুয়েল। সেই সুবাধে নাদিরাও সন্তান নিয়ে স্বামীর সাথে থাকতেন। বুধবার সকালে সন্তানকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে শিশুর ছবি ভাইরাল হলে নিহতের স্বজনদের দৃষ্টি গোচর হয়।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুনুর রশিদ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।