বরকল রাগীব রাবেয়া কলেজে অতিথি হয়ে চবির গুণী দুই শিক্ষকের পদধূলি

0
10

আরিফুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি:

বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার,সকল শিশুর সমান অধিকার” এ প্রতিপাদ্য নিয়ে রাঙামাটি বরকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বরকল রাগীব রাবেয়া কলেজে অতিথি হয়ে পদধূলি দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই গুণী শিক্ষক।
বৃহস্পতিবার ১৭ মার্চ সকালে বরকল রাগীব রাবেয়া কলেজ এর উদ্যোগে দিবসকে কেন্দ্র করে হলরুমে অালোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অায়োজন করা হয়।
কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক বসুমিত্র চাকমা।ওই কলেজ এর প্রভাষক রাসেল চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস বিভাগ প্রভাষক ও বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাতায়ন চাকমা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উছিমং রাখাইন ।
প্রধান অতিথি বক্তব্য চবির প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম বলেন,যোগ্যতা থাকলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব।সেই সাথে বাইরের গন্ডি পেরিয়ে নিজেকে নিয়ে ভাবা দরকার।কারণ তিনি ছাত্র অবস্থায় এমনটা চিন্তা চেতনা করতে হয়েছে।তাকে অাত্ম বিশ্বাস রেখে লেখাপড়া করতে হয়েছে,যোগ্যতা,অভিজ্ঞতা ও ভালো ফলাফল অর্জনের জন্য পরিশ্রম করতে হয়েছে।এমনকি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করবেন সেই অাশাও তার ছিল না।কিন্তু নিজেকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ছিল।সে অনুযায়ী লেখাপড়ায় প্রচুর পরিশ্রম করেছিলেন।
অনুরূপভাবে বরকল রাগীব রাবেয়া কলেজ শিক্ষার্থীদেরও অাত্ম বিশ্বাস রেখে লেখাপড়া করার সুপরামর্শ দিয়েছেন চবির অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম।
সভাপতি বক্তব্য বরকল কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন বলেন,জীবনের সফলতায় বাধা সৃষ্টি হবে এটাই স্বাভাবিক।অার বাঁধাও নতুন পথ সৃষ্টি করে।তবে নিজের উপর বিশ্বাস রেখে অনুভূতিগুলো জাগিয়ে তুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে চলতে হবে।এজন্য শিক্ষার্থীদের মনে লুকিয়ে থাকা অনুভূতিগুলো শাণিত করার জন্য চবির গুণী শিক্ষকদের নিয়ে এ মোটিভেশনাল সভা।
তিনি অারো বলেন,বরকল উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা ব্যবস্থার কথা ভেবে নিজের স্বার্থের কথা বাদ দিয়ে বরকলে শিক্ষাদানের লক্ষ্যে তার নিকটতম বন্ধু বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমর বিকাশ চাকমার পরামর্শক্রমে বরকল কলেজে যোগদান করেছেন।সেজন্য শিক্ষার্থীরা কিভাবে ভালো ফলাফল করবে,কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং কিভাবে বাঁধা অতিক্রম করে চলতে পারবে সেই সঠিক পথ দেখানোর চেষ্টা করে যাচ্ছেন বরকল কলেজের শিক্ষকরা।
বিশেষ অতিথি বক্তব্য চবির সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক বসুমিত্র চাকমা বলেন,ইচ্ছা থাকলে উপায় হয়।কেননা ছাত্র অবস্থায় তিনি তেমন একটা ভালো ছাত্র ছিলেন না।তার ইচ্ছা ছিল শুধু ভার্সিটি লেখাপড়া করা।অার পারিবারিকভাবে অার্থিক অবস্থাও ভালো ছিল না।বর্তমান বরকল রাগীব রাবেয়া কলেজ শিক্ষক এর বড় ভাইয়ের সুপরামর্শ পেয়ে ইচ্ছাপূরণের সুযোগ হয়েছিল।তিনি ঢাবি ও চবিতে ভর্তির অাবেদন করেন।পরে তিনি চবিতে সুযোগ পেয়ে ভর্তি হন।ছাত্র হিসেবে মেধাবী না হলেও তিনি লেখাপড়া থেমে রাখেননি।প্রবল ইচ্ছা নিয়ে লেখাপড়া চালিয়ে গেছেন। যার পরিশ্রমে অাজ তিনি চবির সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক।তাই সৎ উদ্দেশ্য ও সাধনা থাকলে অবশ্যই সফল হওয়া সম্ভব।অাগে মানুষ উড়িয়ে বেড়াতে স্বপ্ন দেখতো।অার এখন হাজার হাজার মানুষ বিমানে করে উড়ে বেড়াচ্ছে। শুধুমাত্র মনে বিশ্বাস ও চিন্তা করা দরকার।কারণ জ্ঞানের চেয়ে কল্পনা অনেক দামি।সেজন্যে জীবনকে সফল করতে এবং ভালো ফলাফল অর্জনে মনোযোগ দিয়ে লেখাপড়া করার সুপরামর্শ দেন সহকারী অধ্যাপক বসুমিত্র চাকমা।
এর অাগে,বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ জনপ্রতিনিধি,উপজেলা প্রশাসন,ইউনিয়ন জনপ্রতিনিধি,অাওয়ামীলীগের নেতৃবৃন্দ,অাইনশৃঙ্খলা বাহিনী,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ও স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ বেসরকারি সংস্থা এনজিও,সেচ্ছাসেবী সংগঠন এর শতশত মানুষ অংশগ্রহণ করেন।