
দেবাশিষ গোলদার,চট্রগ্রাম:হাটহাজারীতে মো. আজম (২৬) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ জুন) সকাল ৭টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. আজম একই এলাকার বীর মুক্তিযোদ্ধা সামশুল আলমের ছেলে।

স্থানীয়রা জানান,দোকানে ঘুমাচ্ছিলেন আজম। সকালে তার ভাই এসে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেন।কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দোকানের টিনের চাল খুলে গলাকাটা অবস্থায় ভাইয়ের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনাস্থলে থাকা হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর ভুঁইয়া বলেন, দোকানের ভিতর থেকে দরজা বন্ধ অবস্থায় মরদেহটি পাওয়া যায়।এটি হত্যাকাণ্ড কিনা তা তদন্তে জানা যাবে।মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





