
ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন এলাকায় বাসের ধাক্কায় ২৬ বছর বয়সী এক অজ্ঞাত যুবক নিহত হয়েছে।
রবিবার সকালে বায়েজিদ ফায়ার স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত জানান, দ্রুতগতির একটি সিটি বাস পেছন থেকে ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দিলে রিকশায় থাকা ওই যুবক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সময়েরপাতা/সৌরভ





