
প্রান্ত সরকার, দৌলতপুর প্রতিনিধি:
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশকে অন্ধকারে ঢেকে দিয়েছিলো, আর সেই অন্ধকার দূর করার জন্য সারাদেশে আজ সন্ধ্যা ৭ টায় মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় দৌলতপুরেও মোমবাতি র্যালি ও শহিদের স্মরণে শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
১৯৭১ সালের এই দিনে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত, নিরস্ত্র বাঙালির উপর অতর্কিত আক্রমণ করে। সেদিন নিখোঁজ হয় নাম না জানা কতো জ্ঞানী-গুণী ব্যাক্তিবর্গ। তাদের কারো লাশ খুঁজে পাওয়া গেছে আর কারো পাওয়া যায়নি। লাশের শহরে রুপান্তরিত হয়েছিল শহর গুলো। সেই কালোরাতের কালোকে দূর করার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই কর্মসূচি বাস্তবায়ন করেছে দৌলতপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট। র্যালিতে উপস্থিত ছিলেন দৌলতপুরের কাউন্সিলর জনাব মোহাম্মদ আলী।
অন্ধকার পন্থীদের আলোর পথে ফিরিয়ে আনা এবং বাংলাদেশ থেকে অন্ধকার দূর করার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি পালিত হয়েছে।





