১০০পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

1
20

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরে ইয়াবাসহ দুই যুবককে আটক করার কথা জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত পৌনে নয়টায় উপজেলার বাসুদেবপুর এলাকা থেকে র‌্যাব-৬ এর একটি দল তাদের আটক করে।

ওই সময় তাদের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে বলে জানায় র‌্যাব। গ্রেফতার দুইজন হলেন, ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙা গ্রামের সবুজ হোসেনের ছেলে রাব্বি হোসেন (২১) ও ফাড়াসাতপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সিজান হোসেন (২১)। এই ঘটনায় র‌্যাবের ডিএডি আবদুর রউফ বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা করেছেন।

মণিরামপুরে অস্ত্র-গুলিসহ যুবক আটক

মামলার বিবরণে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, বাসুদেবপুর গ্রামের গাজীরবাগ চৌরাস্তা মোড়ে মাদক বিকিকিনি চলছে। খবর পেয়ে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছুলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। এসময় রাব্বি ও সিজানকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের দেহ তল্লাশি করে রাব্বির পকেটে পলিথিন মোড়ানো ৬০ পিস ও সিজানের পকেটে ৪০ পিস ইয়াবা পাওয়া যায়। মণিরামপুর থানার ইনসপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, র‌্যাবের হস্তান্তর করা আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।