
মোঃ সজীব রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও আইচগাতি ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি ও তার স্বামী,

সন্তান,ননদসহ ৫ জন আজ ২৮ জুলাই একদল সন্ত্রাসীদের হামলার মারাত্মক ভাবে আহত হয়ে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।এ ঘটনার তীব্র নিন্দা ও অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন রূপসা উপজেলা যুব মহিলা লীগ।
বিবৃতিদাতারা হলেন উপজেলা শাখার সহ-সভাপতি রেশমা আক্তার,রোকেয়া বেগম,স্বর্নালী স্বর্ণা,সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা,সাংগঠনিক সম্পাদক লাবনী আক্তার,আইচগাতি ইউনিয়ন শাখার সভাপতি রোকেয়া বেগম,সাধারণ সম্পাদক নাসিমা আক্তার,নৈনাটী ইউনিয়নের সভাপতি পারডীন বেগম,সাধারণ সম্পাদক মারুফা ইসলাম ডালিয়া,টিএসবি ইউনিয়নের সভাপতি আসমা বেগম, সাধারণ সম্পাদক হোসনেয়ারা
হেনা,ঘাটভোগ ইউনিয়নের সভাপতি হাসনা হেনা, সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, শ্রীফলতলা ইউনিয়নের সভাপতি ফারহানা আক্তার পান্না, সাধারণ সম্পাদক হীরা বেগম,কণিকা আক্তার,লিপিকা রাণী দাস,লিপিকা আক্তার,রিজিয়া বেগম,খোদেজা বেগম,মিনারা বেগম, মূর্শিদা বেগম প্রমূখ।





