
মোঃ সজীব, রূপসা প্রতিনিধিঃ রূপসায় মোবাইল ব্যাংককিংয়ের একাউন্ট খুলাতে বাড়তি সুবিধা নিতে চতুর মাঠ কর্মিরা সেনাবাহিনীর ত্রাণ দেওয়ার কথা বলে মিথ্যার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।

এমনই এক ঘটনা ঘটেছে গত কাল সকাল সাড়ে ১০টার দিকে নৈহাটী ইউনিয়নের তালিমপুর গ্রামে। ঘটনার সত্যতা খঁজতে যাওয়া হয় খুলনা সিটি কর্পোরেশনে কর্মরত প্রহলাদ দাসের বাড়িতে। সেখানে যেয়ে দেখা যায় দলে দলে মহিলারা আইডি কার্ডের ফটোকপি হাতে নিয়ে জড়ো হচ্ছে। আর একটি মেয়ে বসে একেক জনের কাছ থেকে আইডি কার্ড ও মোবাইল নাম্বার নিয়ে একাউন্ট খুলছে।
তার পরিচয় জানতে চাওয়া হলে প্রশ্ন করা হলে কোন প্রতিষ্ঠানের পরিচয় পত্র দেখাতে পারেননি। তিনি বলেন, আমার নাম এ্যানি আক্তার,আমি ট্র্যাষ্ট ব্যাংকের মোবাইল ব্যাংককিংয়ের Trust axiata pay ( Tap) এর মাঠ কর্মি। আমি নতুন কাজে যোকদান করেছি। এই বলে সে তার উর্দ্ধতন অফিসারকে DSR মোঃ আব্দুল্লাহকে ফোনে ধরিয়ে দিলে অপর প্রান্ত থেকে বলেন,এ্যানি আক্তার কাজে নতুন যোগদান করে তাই তার কাছে এখনও পরিচয় দেওয়া হয়নি।
সেনাবাহিনী বাহিনীর ত্রাণ দেওয়ার কথা অস্বীকার করেন। একাউন্ট খুলতে আসা আকলিমা বেগম বলেন,এই আপা আমাদের বলেছে আমরা যদি একাউন্ট খুলি তাহলে সেনাবাহিনী আমাদের এই নাম্বারে ত্রাণ সহায়তা দেবে। তাই আমরা একাউন্ট খুলছি।





