
মোঃ সজীব, রূপসা প্রতিনিধিঃ“মাদক কে না বলুন,খেলাধুলা কে হ্যাঁ বলুন”স্লোগানকে সামনে রেখে ২০ ই আগষ্ট বিকাল ৫টায় রূপসার নারকেলী চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে চাদঁপুর এনসি ইউনাইটেড ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত।

স্বাগতিক চাঁদপুরের এন সি ইউনাইটেড ক্লাব বনাম শহীদ খান মুনসুর স্মৃতি সংসদের মধ্যকার খেলায় উভয় দল ২ গোলে ম্যাচ ড্র হয়।পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বিশিষ্ট সমাজসেবক এম এ মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমী ফুটবল ম্যাচের পৃষ্ঠপোষক আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার শেখ।
উক্ত অনুষ্ঠান আওয়ামী লীগ নেতা মোঃ মনির হোসেন মোল্লার পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক খান আহমেদুল কবির চাইনিজ,রূপসা থানা সেকেন্ড অফিসার রাশেদুল ইসলাম,আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম,সৈয়দ মোরশেদুল আলম বাবু সৈয়দ মাহমুদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক শ্যামল দাস, জুলফিকার আলী, ইসলাম সরদার,জুয়েল রানা,মৃনাল কান্তি সরকার,মতলেব হালদার, রেজাউল মোড়ল,ফরহাদ, ফেরদৌস,রাজু গাজী,জাহিদুল, মোসলেম শেখ,আবুল কালাম আজাদ, শরিফুল, বাবুল গাজী,মারুফ হালদার,সংকর,আঃহালিম,স্বপ্না রানী পাল,জাফরিন ইসলাম প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে যুবলীগ নেতা রিপন হালদার, বাকু, মারুফ,রেজা, আসলাম,শাহেদ মোড়ল এবং খেলা পরিচালনা করেন সাইফুল ইসলাম পাইক,আলী আকবার ও জাহিদ শেখ।





