
মোঃ সজীব রূপসা প্রতিনিধিঃ রূপসায় আইচগাতি ইউনিয়নের সিংহের চর গ্রামে পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিসহ ৫ জন আহতের ঘটনা ঘটেছে।

ভূক্তভোগী সূত্রে জানা যায়,সিংহের চর শাহাজান ডুবরী বন বিভাগের জায়গায় প্রভাব খাটিয়ে তার ৪টি পল্টুন বেঁধে রেখেছে। কিন্তূ বন বিভাগের লোকেরা তাতে আপত্তি জানান। এর পিছনে ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি ও তার স্বামীর ইন্ধন আছে এই সন্দেহে শাহাজান ডুবুরীর সাথে ২৮ জুলাই বেলা ১২ টায় তুমুল ঝগড়া – বিবাদ সৃষ্টি হয়।
এ ছাড়াও আইচগাতি ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যের কার্য্যালয়ের অফিসের জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে একটি বিবাদও চলমান রয়েছে। এসকল ঘটনার জেরে একই দিনে বিকাল ৩ টার দিকে ইউপি সদস্যের কার্যালয়ে শাহাজান ডুবরী (৫৫) ও তার পূত্রদ্বয় যথাক্রমে সোহাগ হাওলাদার(৩৫), হাসান হাওলাদার ( ৩০),জুয়েল হাওলাদার (২৬) এবং শাহাজান ডুবুরীর ভাই জাকির হাওলাদারের পুত্র রুবেল হাওলাদার (৩০), জাহাঙ্গীর হাওলাদারের পুত্র শাব্বির হাওলাদার হাতুড়ী,লোহার পাইপ,
রড নিয়ে ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি(৪০) ও তার স্বামী নরুজ্জামান সরদার (৫২),পুত্র ইমন সরদার( ১৮) এবং ননদ পারুল বেগম(৩৭)সহ ৫ জনকে বেধড়ক মারপিট করে মারাত্মকভাবে আহত করে।
ঘটনার সময় রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশাররেফ হোসেন,আইচগাতি পুলিশ ক্যাম্পের এসআই সহ একদল পুলিশ সদস্য সেখানে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য প্রেরণের ব্যবস্থা করেন। এখনো পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।





