
মোঃ শাহাদত হোসাইন, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার উপজেলা নির্বাহি অফিসার রামানন্দ পাল। তিনি মহম্মদপুর উপজেলায় আসার পর থেকেই বেশকিছু মানবিক কাজ করেছেন।

যার ফলশ্রুতিতে এবার এক এসএসসি শিক্ষার্থীর ফর্ম পূরণের দায়িত্ব নিলেন।
ছেলেটির পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে। সে ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী।
তার বাবা মারা গেছেন । মা ক্যান্সার আক্রান্ত হয়ে শয্যাশায়ী। ধোয়াইল গ্রামে নানা বাড়িতে থাকে তারা।
কোনোভাবেই তার পরীক্ষার ফরম পূরণের টাকা যোগাড় করা সম্ভব হচ্ছিল না।
কোনো উপায় না পেয়ে সে যোগাযোগ করে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রামানন্দ পাল স্যারের সাথে। তিনি ফরম পূরণেরে টাকার ব্যবস্থা করে দেন।





