
মোঃ শাহাদত হোসাইন, মাগুরা জেলা প্রতিনিধি।মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন এর ঘুল্লিয়া গ্রামে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ ৬ ই জুন (রবিবার) আনুমানিক বিকাল ৬.৩০ মিনিট এর সময় বজ্রপাতে মারা যান তিনি।
জানা যায় তিনি বৃষ্টি এবং বজ্রপাত দেখে বাড়ির পাশের মাঠে রেখে আসা গবাদি পশু বাড়িতে আনতে গেলে সেখানেই বজ্রপাতের শিকার হন। প্রতিবেশীরা উদ্ধার করে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পথেই মৃত্যু হয় তার।
তিনি ঘুল্লিয়া গ্রামের মরহুম মালেক মোল্লার মেয়ে এবং একই গ্রামের সুরমাউন এর স্ত্রী।





