
মোঃ শাহাদত হোসাইন, মাগুরা জেলা প্রতিনিধি। মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ১৬ হাজার অসহায় দরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সকালে মহম্মদপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামানন্দ পালের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, সদর ইউনিয়ন চেয়ারম্যান রাবেয়া বেগম , অধ্যক্ষ মিজানুর রহমান মিলন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুল হক প্রমূখ সহ অনেকে।





