
মোঃ শাহাদত হোসাইন, মাগুরা জেলা প্রতিনিধি। মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব হরেকৃষ্ণ অধিকারী এর অক্লান্ত পরিশ্রম এবং বাজার বণিক সমিতির সার্বিক সহায়তায় নির্মিত সুবর্ণ জয়ন্তী মঞ্চ।

বাজারের প্রধান সড়কের মধ্যবর্তী স্থানের এই জায়গাটিতে আগে অনেক জরাজীর্ণ অবস্থা ছিলো। বর্তমানে মাংসের দোকানগুলো অন্যত্র স্থানান্তর করে পাকড় গাছের মূলটাকে সংস্কার করা হয়েছে। মহম্মদপুর উপজেলা প্রশাসনের এটি একটি চমৎকার উদ্যোগ।
বাহারি রঙে এটিকে শৈল্পীক কাজ করে তুলেছেন ভাস্কর উজ্জল বিশ্বাস গুরু।
সহকারী কমিশনার (ভূমী) জনাব হরেকৃষ্ণ অধিকারী সুমন মহোদয় সহ উপজেলা প্রশাসনের এই মহৎ উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানিয়েছেন মহম্মদপুরবাসী ।





