বাগেরহাট চিতলমারী করোনা ভ্যাকসিন ২য় ডোজ চলছে

0
17

মোঃ মনিরুল ইসলাম (মুন্না) প্রতিনিধিঃ  বুধবার বিকেলে ২য় ডোজের জন্য ৩৬ হাজার ডোজ টিকা বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছায় টিকা দেয়ার জন্য সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সরকারি নির্দেশনা অনুযায়ী ২য় ধাপের টিকাগুলো হাসপাতালেই দেয়া হবে। বাগেরহাটের সিভিল সার্জন ডা. একেএম হুমাউন কবীর জানান, বাগেরহাট জেলার জন্য ২য় ধাপে ৩৬ হাজার ডোজ করোনার ভ্যাকসিন হাতে পাওয়া গেছে। এ ভ্যাকসিন ৩৬ হাজার লোককে দেওয়া যাবে। জেলা ও সকল সদর উপজেলা হাসপাতাল গুলোতে পাঠানো হবে ভ্যাকসিন।

চিতলমারী উপজেলার কোভিড-১৯ এর ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করেছে ২য় দিন। লোকজন ভ্যাকসিন দিতে খুব আগ্রহী।

পযায়ক্রমে আসা টিকা উপজেলা গুলোতে সরবরাহ করা হবে। করোনার টিকা প্রদানের জন্য বাগেরহাট সদর হাসপাতালে ৮টি, সিভিল সার্জনের কার্যালয়ে ১টি, ৮টি উপজেলায় ২টি করে, ৭৫টি ইউনিয়নে একটি করে মোট ১০২টি টিম প্রস্তুত করা হয়েছে। প্রতিটি টিমে টিকাদানে অভিজ্ঞ ২ জন স্বাস্থ্যকর্মী ও ৪ জন স্বেচ্ছাসেবক রয়েছেন।

এছাড়া টিকা গ্রহণের পর তাৎক্ষণিক কোনো সমস্যা হলে সমাধানের জন্য ৭ সদস্যবিশিষ্ট অ্যাডভান্স ইভেন্টস ফলোইং ইমুউনাইজেশন ম্যানেজমেন্ট (এইএফআই) টিম গঠন করা হয়েছে।