
মোঃমনিরুল মাঝি বাগেরহাট জেলা প্রতিনিধি বাগেরহাটের মোড়েলগঞ্জে উপজেলায় সোমবার সকালে বৃষ্টির জন্য সালাতুল ইস্তেস্কার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এনিয়ে পরপর তিনদিন ইস্তেস্কার নামায আদায় করা হল।

উপজেলা সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ মাঠে উপজেলা ইমাম সমিতির আয়োজনে এই নামাজ আদায় করা হয়।
এ নামাজে মোরেলগঞ্জ ঈমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মতিন, ঈমাম সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, এসএম কলেজ মসজিদের ঈমাম জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন মসজিদের ঈমাম সহ শত শত মুসল্লী এই ইস্তেস্কার নামাজে অংশগ্রহন করা হয়।
নামাজে অংশগ্রহনকারীরা আল্লাহ‘র কাছে নিজেদের কৃতকর্মের জন্য তওবা , ক্ষমা প্রার্থনা ও জাতির কল্যানে বৃষ্টি দেওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়।





