
শুভ মন্ডল, কয়রা উপজেলা প্রতিনিধি: প্রেসক্লাব পাইকগাছার দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় প্রেসক্লাব পাইকগাছা এর অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন করার লক্ষ্যে এক সভা প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে পুনরায় প্রকাশ ঘোষ বিধানকে সভাপতি ও মহানন্দ অধিকারী মিন্টুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি আঃ সবুর আল-আমিন, জগদীশ চন্দ্র রায়, যুগ্ম-সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক ইমদাদুল হক, পাঠাগার সম্পাদক রবীন মন্ডল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসরিন সুলতানা রানী, ক্রীড়া সম্পাদক মো: শাহিন হোসাইন ও নির্বাহী সদস্য নজরুল ইসলাম। অপরদিকে নবনির্বাচিত সভাপতি সম্পাদক সহ সকল নির্বাচিত প্রতিনিধি বৃন্দ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএমএ এর দপ্তর সম্পাদক
খুলনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ শেখ শহীদুল্লাহ,কয়রা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহেশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান বিজয় কুমার সরদার,কয়রা উপজেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কমিটির সভাপতি কয়রা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী সাধারণ সম্পাদক গৌতম কুমার সরদার,মহেশ্বরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এসএম ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক অবনিশ কুমার সরদার প্রমুখ নেতৃবৃন্দ।





