
মো: বায়েজীদ হুসাইন,পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলার সদর উপজেলাধীন “বড় বিঘাই ও ছোট-
বিঘাই” ইউনিয়নের সম্মেলিত
“ঢাকাস্ত বিঘাইবাসী” নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে ডায়রিয়া আক্রান্ত রোগীদেরকে বিনামূল্যে স্যালাইন বিতারন করা হচ্ছে।
বর্তমানে পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলে ডায়রিয়ার প্রোকপ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় সংকট হয়ে দাড়িয়েছে উপযুক্ত চিকিৎসা সেবা ও স্যালাইনের।
হাসপালগুলোতে পর্যাপ্ত পরিমানে স্যালাইন মজুদ না থাকায় ভোগান্তিতে পরতে হচ্ছে ডায়রিয়া আক্রান্ত রোগীদের।
এদিকে সরকারি স্যালাইনে সংকট দেখা দেওয়ায় স্যালাইনের দাম ২ থেকে ৩ গুন বৃদ্ধিতে বিক্রি করছেন ব্যাবসায়ীরা।
তাই ডায়রিয়া রোগীদের এই দূর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় “ঢাকাস্ত বিঘাইবাসী” নামের একটি সেচ্ছাসেবী যুব সংগঠন।
ভুক্তভোগীরা জানান, ঢাকাস্ত বিঘাইবাসীর এই বিনামূল্যে স্যালাইন বিতারনের কারণে অনেক উপকার হচ্ছে তাদের এবং দোকানেও ইতিমধ্যে স্যালাইনের কমতে শরু করছে।





