নড়াইলে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

0
24

মোঃ শাহীনুজ্জামান নড়াইল জেলা প্রতিনিধি ঃ

নড়াইলের লোহাগড়ায় পাঁচ জন সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে
লোহাগড়া মহিলা অধিদপ্তর। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং লোহাগড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন, বিশেষ আতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান,সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খানম, মোঃ হাসানুজ্জামান এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে সংবর্ধনা প্রাপ্ত নারী কবি কামনা ইসলাম সহ আরও অনেকে।

অনুষ্ঠানে যে পাঁচ জন সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে তারা হলেন চরমঙ্গলহাটা গ্রামের আব্দুল মান্নান মোল্লার স্ত্রী এবং বিশিষ্ট চিকিৎসক আজিজুর রহমান মোয়াজ এর মা পাঁচুড়িয়া গ্রামের মেয়ে সফল জননী নারী আলেয়া বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী গোপিনাথপুর গ্রামের অঞ্জনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেম জীবন শুরু করা মঙ্গলহাটা গ্রামের নারী মিরা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নলদী গ্রামের নিখিল চন্দ্র সাহার মেয়ে ডক্টর নিপা রানী সাহা এবং সমাজ উন্নয়নে কবি কামনা ইসলাম কে এই সংবর্ধনা দেওয়া হয়েছে।