
নিয়াজ আহমেদ, নড়াইল প্রতিনিধিঃ
চাচুড়ী পুরুলিয়া উপজেলা বাস্তবায়নে নড়াইলের কালিয়ার চাচুড়ী বাজারে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে শনিবার ০৬ মার্চ সকালে এ কর্মসূচি পালিত হয়।
০২নং পুরুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস মোল্যার সভাপতিত্বে মানববন্ধন শেষে বক্তব্য রাখেন চাচুড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম হিরোক, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ জাকাতুর রহমান, চাচুড়ী বাজারের ব্যবসায়ী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলমগীর হোসেন প্রমুখ। বক্তারা বলেন, নবগঙ্গা নদীর পশ্চিমতীর দীর্ঘ দিন ধরে অবহেলিত আছে।
সে কারনে নড়াইল ও কালিয়া এলাকার মোট আটটি ইউনিয়ন নিয়ে এ উপজেলা পরিষদ গঠনের দাবী করেন।
উল্লেখ্য ২০১০সাল থেকে এ উপজেলা পরিষদ গঠনের দাবী করে আসছে এলাকাবাসী





