
শুভ মন্ডল-কয়রা, খুলনা প্রতিনিধিঃ খুলনা জেলার দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায়।

২৩ আগস্ট সোমবার সকাল ১১ টায় ২ নং বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন বিডিইআরএম খুলনা জেলা শাখার আয়োজনে ও নাগরিক উদ্যোগ এর সহায়তায়,বিডিইআরএম এর খুলনা জেলা কমিটির সভাপতি সুব্রত কুমার মিস্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী নিতাই গাইন সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান।
এসময় প্রধান অতিথি বলেন দলিত জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য আমি সার্বিক্ষনিক সকল কে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথি উপজেলার কৃষক লীগের বিভিন্ন কমিটিতে দলিতদের অংশগ্রহণ নিশ্চিত করবো এছাড়া কৃষি উপকরণ যাতে দলিত কৃষকরা পেতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।
ইউপি সদস্য কমলের সরকার বলেন আমি দলিতদের পাশে আছি এবং থাকব ইতি পূর্বে শ্মশানঘাট নিয়ে মরা পোড়ানো নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। সরকারের বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা আমি আমার ওয়ার্ড বাসীর পাশে থাকব অন্যান্য সদস্যদের বলে থাকি দলিতদের অগ্রাধিকার দেওয়ার জন্য। সলিসিটর প্রসেনজিৎ দত্ত জেলা কৃষকলীগ সদস্য ও সভাপতি গিতা ফাউন্ডেশন বলেন নারীদের ক্ষমতায়ন করতে হবে তার জন্য কিভাবে বেশি বেশি সভা সেমিনার ও প্রশিক্ষণের মাধ্যমে দলিত নারীদের কথা বলা শিখাতে হবে।
জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে যেয়ে যাতে কথা বলতে পারে তার জন্য প্রশিক্ষণ কর্মশালা করতে হবে। সংকোচ হীন ভাবে তাদের অধিকার আদায় করতে পারবে বিডিইআরএম ও নাগরিক উদ্যোগ কে অশেষ ধন্যবাদ যে তারা দলিতদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
ইউপি সদস্য রমা রানী মন্ডল বলেন দলিতরা কথাবার্তা বুঝিয়ে বলতে পারে না ও যোগাযোগ রাখে না বলেন তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়।আমি আমার ওয়ার্ডের দলিত জনগোষ্ঠীর জন্য সব বিষয়ে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করি।
আমার আয়ত্বের কোন বিষয় সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সাহায্য করবো।মেহেরুন্নেসা মহুয়া উপজেলা তিনি বলেন আপনারা ভালো নেই,ভালো থাকার চিন্তা করুন আমরা আপনাদের পাশে আছি সরকার আপনাদের জন্য বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা দিচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং আপনাদের পাওনাটা বুঝে নেবেন আমাদের দপ্তরের দরজাটা আপনাদের জন্য সব সময় খোলা প্রয়োজন হলে আমার বাসায় যে আপনারা যোগাযোগ করতে পারেন।
সরকার বর্তমান মাতৃত্বকালীন ভাতা বৃদ্ধি করেছে বয়স্ক ভাতা বিধবা ভাতা এখন থেকে সকলেই পাবে আগামী ৩২ আগষ্ট যাদের বয়স ১৮ হবে তারা সকলেই অনলাইনে আবেদন করবেন করোনা ভাইরাসে টিকা নেওয়ার জন্য। আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি এই প্রশিক্ষণ গ্রহণ করে স্বল্প সুদে লোন নিবেন যারা ইচ্ছুক আছেন আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের সর্বতোভাবে সাহায্য করবো।
বাল্যবিবাহ দিবেন না কেউ সহায়তা ও করবেন না। বাল্যবিবাহ সমাজ জাতি পরিবারকে ধ্বংস করে আপনার এ ঘৃণ্য কাজ থেকে দূরে থাকবেন।মনোরঞ্জন মন্ডল চেয়ারমান দুই নাম্বার বটিয়াঘাটার ইউনিয়ন পরিষদ তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন নিজেদেরকে সমাজের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে চলতে হবে। সরকার আপনাদের উন্নয়নের জন্য ভাবছে ।আপনাদের সংগবদ্ধ হতে হবে আমাদের কাছে কোন দলিত জনগোষ্ঠীর আসলে আমি তাদের কাজটা আগে করার জন্য সবসময় চেষ্টা করি এবং ভবিষ্যতেও করব বলে আশা ব্যক্ত করছি সভায় জয়ন্তী বোন বললেন তাদের রায়পুর ঋষিপাড়ায় প্রচন্ড পানীয় জলের সংকট আপনারা এই মুহূর্তে জাতীয় সংসদের হুইপ মহোদয়ের কাছে পানির ট্যাংকির জন্য আবেদন করুন আমি সুপারিশ করব আর দরখস্ত আপনাদের স অঞ্চলের চেয়ারম্যানের সুপারিশসহ জমা দেন আশা করি আপনাদের সমস্যার কিছুটা সমাধান হবে।
নিতাই গাইন প্রধান অতিথি তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন রায়পুর ঋষিপাড়া রাস্তাটি আমি ওই অঞ্চলের চেয়ারম্যান হাদী সাহেবের সাথে আলাপ করে অতিসত্বর সংস্কারের চেষ্টা করব। জয়পুর উত্তর সীমানায় যে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ওটাও আমি এক নম্বর ইউনিয়নের চেয়ারম্যান আশিকুজ্জামান এর সঙ্গে আলাপ করে সমাধানের চেষ্টা করব। শৈলমারি ঋষিপাড়ার ২০টি দুস্থ অসহায় পরিবার আছে যারা ওয়াবদা রাস্তা র পাশে ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে তাদের জন্য ওই পাড়ার পাশে যে খায জায়গাটি আছে সেটার কাগজপত্রসহ উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করুন আমি ওর সাথে থাকব ওখানে ভাসমান আবাসন বা গুচ্ছগ্রাম নির্মাণ করে ওই ২০টি পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করব।
পানির ট্যাংক এর জন্য আমিও হুইপ মহোদয়ের কাছে যাব এবং আপনাদের জন্য তার কাছে আহ্বান জানাব যাতে আপনার পানির ট্যাংকি পাইতে পারেন। এছাড়া উক্ত সভায় আরো আলোচনা করেন পরিণীতা দাস , জয়দেব দাস বিডিইআরএম সভাপতি বটিয়াঘাটা উপজেলা কমিটি, মিলন দাস সাধারণ সম্পাদক বিডিইআরএম বটিয়াঘাটা উপজেলা শাখা,জয়ন্তী দাস ,সাধনা দাস ও পলাশ জোদ্দার প্রোগ্রাম অ্যান্ড ফাইন্যান্স অফিস নাগরিক উদ্যোগ প্রমূখ





