
শুভ মন্ডল-কয়রা উপজেলা, খুলনা প্রতিনিধি:
দীর্ঘ দিন পরে দুঃসময়ের আওয়ামীলীগের নেতা কমীদের খুঁজে বের করেছেন কয়রা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি।
এ সময় আশি দশকের আওয়ামী লীগ নেতা কমীরা বলেন আমরা ব্যাক্তি লীগ করি না শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী লীগ করি।
বামিয়া ৪ রাস্তার মোড়ে ৮০ দশকের আওয়ামী লীগ নেতা কমীরা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কাছে এ সব কথা প্রকাশ করেন।
এসময় তারা বলেন ব্যক্তি লীগের জন্ম হচ্ছে বলে বাংলাদেশ আওয়ামী লীগ জনপ্রিয়তা হারাচ্ছে।
এখান থেকে বের হয়ে আসতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া বাংলাদেশ আওয়ামী লীগ ত্যাগী নেতাকর্মীদের একত্রিত করে আওয়ামী লীগের জন্ম দিতে হবে।
এসময় তারা আরো বলেন যেদিকে চোখ যায় শুধু আওয়ামী লীগ নেত্রীর উন্নয়নের ছোঁয়া দেখতে পায় দেশের উন্নয়নে আমরা আওয়ামী লীগ নেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামী কাউন্সিলরের সময় প্রবীন ও ত্যাগী নেতাকর্মীদের খুঁজে খুঁজে কমিটিতে রাখার জন্য দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন ১৯৮০ সালের বাগালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরেন্দ্র নাথ মন্ডল (৭৩) ২০০৩ সালের বাগালী,ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু হায়দার মোল্লা (৭১) ২০০৩ সালের ওয়াড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ ঢালী (৫৫),২০০৩ সালের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রহমান গাজী( ৬৯),২০০৩ সালের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য ভবতোষ কুমার মন্ডল( ৫৪), কয়রা উপজেলা যুবলীগের সদস্য মোঃ এমদাদুল হক ঢালী বাগালি ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক অনিমেষ সরদার (৩৯),সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা খায়রুল ইসলাম( ৩৭), সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান শেখ (৫৭)প্রমুখ।





