
শুভ মন্ডল, কয়রা উপজেলা প্রতিনিধি:-
বাংলাদেশে খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সংখ্যালঘু নির্যাতন,লুটপাট ও মন্দির প্রতিমা ভাংচুরের ঘটনার প্রতিবাদে ইউএসএ ইউনাইটেড স্টেটস অব আমেরিকায় মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে জানাগেছে।

প্রবাসী সংখ্যালঘু বাঙ্গালীদের কয়েকটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং হিন্দু কোয়ালিশন নামে একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করেছে বলে জানা গেছে। ইউনাইটেড স্টেটস অব আমেরিকায় বসবাস রত সাংবাদিক,কলামিস্ট ও মানবাধিকার কর্মী শিতাংশু গুহ তার ফেসবুক আইডি থেকে আপগ্রেড করা ওয়ালে এই মানববন্ধনের আয়োজন করেছেন বলে নিশ্চিত করেছেন।
অনুরূপভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এ্যাভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,পুজা উদযাপন পরিষদের নেতারা।





