আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্যাতিক্রমধর্মী আয়োজন। 

0
13

মোঃ শাহাদত হোসাইন, মাগুরা জেলা প্রতিনিধি। মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামে বাংলাদেশ আওয়ামিলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক ব্যাতিক্রমধর্মী ফুটবল খেলার আয়োজন করা হয়। এ খেলায় খেলোয়াড় হিসেবে অংশগ্রহন করে গ্রামের চল্লিশোর্ধ্ব ফুটবল খেলোয়াড় গন।

আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্যাতিক্রমধর্মী আয়োজন। 
আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্যাতিক্রমধর্মী আয়োজন।

আজ ২৩ জুন (বুধবার) বিকাল ৪ ঘটিকায় ঘুল্লিয়া গ্রামের ঐতিহ্যবাহী মনিন্দ্রনাথ খেলার মাঠে উক্ত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় ঘুল্লিয়া গ্রামের সাবেক ফুটবল খেলোয়াড়গন অংশগ্রহণ করেন।  প্রচুর দর্শক সমাগমের এই খেলায় গ্রামবাসী সহ পুরো উপজেলাবাসী উপভোগ করে।

একসময় ভালো খেলোয়াড় ছিলো এবং খেলার প্রতি মানুষের কতটা ভালোবাসা থাকতে পারে আজ এই ফুটবল খেলার মাধ্যমে উপলব্ধি করা হলো।

এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সাজ্জাদ আলী।

সভাপতিত্ব এবং সশরীরে খেলায় অংশগ্রহণ করেন ২নং বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান। উক্ত খেলাটি সার্বিক পরিচালনা করেন ৭নং ওয়ার্ডের ইউ,পি সদস্য জাহাঙ্গীর আলম।