কয়রায় সুন্দরবনে বিষ দিয়ে ধরা ৪০০ কেজি চিংড়ি মাছসহ একজন আটক

0
41

শুভ মন্ডল- কয়রা উপজেলা প্রতিনিধি:-খুলনার কয়রায় সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে ধরা ৪০০ কেজি চিংড়ি মাছসহ নিতাই মন্ডল নামে ১ জনকে অভিযান চালিয়ে আটক করেছে কয়রা থানা পুলিশ । ৫ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা গ্রামের মেদের চর এলাকা থেকে এ মাছ উদ্ধার করা হয়। জানা যায়, নিতাই মন্ডল নিষিদ্ধ সময়ে স্থানীয় জেলেদের সুন্দরবনে পাঠিয়ে বিষ দিয়ে মাছ শিকার করতো। পরে মাছ সিন্ডিকেট চক্রের মাধ্যমে উপজেলার বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা শুঁটকি মাছের খটিতে বিক্রয় করত। উল্লেখ্য গত মাসেও পুলিশের অভিযানে বিষ দিয়ে ধরা ১ হাজার কেজি চিংড়ি জব্দ করা হয়। প্রশাসনের কঠিন তৎপরতা থাকলেও থামছে না নিষিদ্ধ সময়ে সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বেপোরোয়া হয়ে উঠেছে সিন্ডিকেট চক্রটি৷ মেতে উঠেছে সুন্দরবনের জীব -বৈচিত্র্য ও মৎস্য সম্পদ ধ্বংসে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএমএস দোহা (বিপিএম) জানান, সুন্দরবনসহ আশেপাশের বিভিন্ন নদী-খালে বিষ দিয়ে মাছ আহরণ বন্ধ করতে পুলিশের কঠোর অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আমিসহ এসআই হাসান (১), এসআই খালিদ, এস আই সোহেল ও কয়েকজন ফোর্স দক্ষিণ বেদকাশীতে অভিযান চালায়। এমসয় বিক্রিয় উদ্দ্যশে প্রস্তুত করা সাদা ককসেট বন্ধির আনুমানিক ৪০০ কেজি চিংড়িসহ নিতাই মন্ডলকে আটক করে আদালতে প্রেরণ করি। তিনি আরও জানান,সুন্দরবনের জীব বৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।