
শুভ মন্ডল-কয়রা উপজেলা প্রতিনিধিঃ
গতকাল সারাদেশের মতো খুলনার কয়রায় ও পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন।শেখ কামালের 72 তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছিল কয়রা উপজেলা আওয়ামী লীগ।5আগস্ট বৃহস্পতিবার আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠন এর উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি মহাসিন রেজা ও সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন- খুলনা জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. কেরামত আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার কফিল উদ্দিন, খগেন্দ্রনাথ মণ্ডল, আওয়ামী লীগ নেতা অধ্যাক্ষ আদ্রিশ আদিত্য মণ্ডল, সাত্তার মাস্টার, এসএম ইব্রাহিম, মাস্টার খয়রুল আলম, সরদার নূরুল ইসলাম কোম্পানী, আব্দুস সামাদ গাজী, এসএম জিয়াদ আলী, নির্মল দাস, জিয়াউর রহমান জুয়েল, শ্রমিক লীগের সভাপতি মাস্টার আব্দুল হালিম, যুবলীগ নেতা ইমদাদুল হক টিটু, মেজবাহ উদ্দিন মাছুম, অ্যাড. আরাফাত হোসেন, শাহাবাজ হোসেন টেক্কা, ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক প্রভাষক শাহাবাজ হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




