কুড়িগ্রামে পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্রের ২য় প্রতিষ্ঠা বার্ষকী পালিত

0
51

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্র,কুড়িগ্রাম এর ২য় প্রতিষ্ঠা বার্ষকী উপলক্ষ্যে কেক কেটে দিনব্যাপী নানা কর্মসুচির উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। এ সময় আলহাজ্ব পনির উদ্দিন আহমেদকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও মানপত্র দিয়ে সম্মান জানানো হয়। কুড়িগ্রাম খলিলগঞ্জ বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডে সামনে পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্রের নিজ কার্যালয়ে শুক্রবার সকালে পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্র, কুড়িগ্রাম এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। প্রতিষ্ঠানের পরিচালক শহিদুল ইসলাম শিমুল এর সভাপতিত্বে সভায় প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক ও মানপত্র তুলে দেন পরিচালক সহ অন্যান্য অতিথিগন। প্রধান অতিথি তার বক্তব্যে পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্রের সেবার মান উন্নয়ন সহ প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নির্শনা দেন। প্রতিষ্ঠানের পরিচালক শহিদুল ইসলাম শিমুল পতিষ্ঠানের উন্নয়নে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।