
সোহেল আহমেদ ভূঁইয়া
রিপোর্টার – নারায়ণগঞ্জ
সময়ের পাতা. কম
মহামারী করােনা ভাইরাসে আক্রান্ত হয়ে করােনা হাসপাতাল (৩০০ শয্যা হাসপাতালের) ভর্তি
রােগীদের হাতে ভিটামিন-সি সমৃদ্ধ ফল তুলে দিয়েছেন টাইম টু গিভ কুইক রেসপন্স-১২ সমন্বয়ক কাউন্সিলর শওকত হাসেম শকু। এ সময় তিনি সকল রােগীদেরকে ভিটামিন- সি সমৃদ্ধ ফলগুলাে খাওয়া জন্য স্বজনদের আহবান জানান।
মঙ্গলবার ২৭ এপ্রিল হাসপাতালের আউটডােরে ভিটামিন সি সমৃদ্ধ ফল নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক
আবুল বাশার, ডাক্তার সামসুজ্জোহা সঞ্চয়, ডাক্তার সাগর সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশার বলেন, ৩০০ শয্যা হাসপাতালটি এখন নারায়ণগঞ্জের একটি মাত্র করােনা হাসপাতাল। এই হাসপাতালটি ১১০টি বেড নিয়ে করােনা সেবা দিয়ে থাকি। আজকেই আমাদের রােগী ভর্তি রয়েছে ৬৬জন। এর মধ্যে সবগুলো আইসিইউ-তে রােগী চিকিৎসাধীন রয়েছে। করােনা রােগীদের জন্য এই হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মকর্তারা যেভাবে সেবা দিয়ে যাচ্ছে, তার পাশাপাশি এই ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু আমাদের সহযােগিতা করে যাচ্ছে। তিনি প্রতিদিন আমাদের সহযােগিতা করে যাচ্ছে। আপনারা জানেন, এই হাসপাতালে যদি কোন করােনা রােগী মারা যান তখন কাউন্সিলর শওকত ও তার দলের সদস্যরা লাশ নিয়ে দাফন সম্পূর্ণ করেন। এর পাশাপাশি ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন রােগী চিকিৎসা প্রয়ােজনে তিনি নজর রাখেন। আজ তিনি ৮০টি রােগীর জন্য ভিটামিন সি সমৃদ্ধ ফল নিয়ে এসেছেন। বেশি ভাগ ফলগুলােই ভিটামিন-সি। এর ফলে আমরা ভর্তি হওয়া সকল রােগীদের মাঝে ভিটামিন সি সমৃদ্ধ ফলের ঝুড়ি দিতে পারবাে। এই জন্য কাউন্সিলর শওকত-কে আমরা হাসপাতাল থেকে ধন্যবাদ জানায়। ইতিমধ্যে তিনি এমপি সেলিম ওসমান মহােদয় থেকে দুইটি গাড়ী ব্যবস্থা করেছেন। খরচটি এমপি সাহেব বহন করবেন কিন্তু দেখাশুনা করবেন কাউন্সিলর শওকত হাসেম শকু। আমরা ধন্যবাদ জানাই, এমপি সেলিম ওসমান, এমপি শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা কে। তারা সবাই আমাদের সহযােগিতা করছেন ও খােঁজখবর নিচ্ছেন।




