এক‌দি‌নের জন্য ডিসি হলেন দশম শ্রেণির শিক্ষার্থী

0
40

খালিদ আহমেদ রাজা:

কুড়িগ্রামে দশম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান ইতি একদিনের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করেছে। সোমবার (১১ অক্টোবর) আন্তর্জা‌তিক কন‌্যা শিশু দিব‌স। এ উপল‌ক্ষে গার্লস টেকওভার অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ওই ছাত্রী‌কে তার পাশের আসনে বসিয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতীকী জেলা প্রশাসক হি‌সে‌বে দায়িত্ব হস্তান্তর করেন।

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২১ ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, অপরাজেয় বাংলাদেশ, ইয়ুথ ফর চেঞ্জ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি সংস্থা ইয়েস বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক,অভিভাবক ও জেলা শিশু টাস্কফোর্সের সদস্যবৃন্দ। দায়িত্ব নেয়ার পর নব নিযুক্ত জেলা প্রশাসক ইসরাত জাহান ইতি কুড়িগ্রাম জেলাকে বাল্য বিবাহমুক্ত ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের সুপারিশমালা তুলে ধরেন। সেসব সুপারিশ বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন জেলা প্রশাসক।

পরে এনসিটিএফ সভাপতি খ ম জাকিউল ইসলাম রুদ্রের সভাপতিত্বে ইয়েস বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কেএম রেজওয়ানুল হক নুরনবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি এ্যাড. আহসান হাবীব নীলু, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, উপজেলা সমাজ সেবা অফিসার শরীফুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলেনুর বেগম, নারায়ন চন্দ্র, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি জুলফিকার আলী হানিফ, সাংবাদিক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২১ ও  বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, অপরাজেয় বাংলাদেশ, ইয়ুথ ফর চেঞ্জ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি সংস্থা ইয়েস বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।