ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভি.সি ও ট্রেজারের পদত্যাগ-সহ শিক্ষার্থীদের ১২ দফা দাবি

0
41

বিশেষ প্রতিনিধিঃ মেঃ বায়েজীদ হুসাইন,
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের সেশন-জট ও দূর্নীতিবাজ প্রো-ভি.সি মোঃ আবুল কালাম ও ট্রেজার এহসানুল করিমের পদত্যাগ ও ১২ দফা নিয়ে “বিশ্ববিদ্যাল ঘোরাও কর্মসূচি” পালন করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ ১৫-ই সেপ্টেম্বর রোজ রবিবার রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় অবস্থিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘেরাও কর্মসূচি পালন করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন পর্যন্ত দূর্নীতির কারণে বনির্জীব ও নিস্ক্রিয় হয়ে পরে “ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে”, চলতে থাকে সেশন-জটের কালো অধ্যায়। এমন পরিস্থিতিতে সৈরাচার আওয়ামী সরকারের পদত্যাগের পরই দায়িত্বশীল “ভিসির” পদত্যাগ ও দূর্নীতিবাজ প্রো-ভিসি আবুল কালাম এবং ট্রেজার এহসানুল করিমের বিশ্ববিদ্যালয় ছেড়ে পলায়নে, বিশ্ববিদ্যালয়ে অবিভাবকহীনতা ও চরম কর্মহীনতা দেখা দেয়। যার ফলে শিক্ষার্থীরা তাদের শিক্ষা-জীবন নিয়ে এক হতাশা ও অনিশ্চয়তায় পতিত হয়। এরই প্রেক্ষিতে “আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা একত্রিত হয়ে, প্রো-ভিসি ও ট্রেজারের পদত্যাগ-সহ ১২ দাফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘেরাও করে।
৭ দফা হলোঃ ০১. অনতিবিলম্বে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ছাত্র বান্ধব, সৎ, যোগ্য ও দক্ষ ভিসি নিয়োগ দিতে হবে ( রাষ্ট্রপতি বরাবর প্রেরিত হবে)।
০২. চরম দুর্নীতিবাজ, ঘুষখোর প্রো-ভিসি মুহাম্মদ আবুল কালাম আযাদ ও ট্রেজারার এহসান কবিরকে দ্রুত অপসারণ করতে হবে। তদস্থলে ছাত্রবান্ধব, সৎ, যোগ্য প্রো-ভিসি এবং ট্রেজারার নিয়োগ করতে হবে। ( শিক্ষা উপদেষ্টা বরাবর)
০৩. অনার্স-২০২২ এর স্থগিত পরীক্ষা গ্রহণপূর্বক ১ মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে।
০৪. অনতিবিলম্বে মাস্টার্স-২০২২ এর পরীক্ষা গ্রহণপূর্বক যথাসম্ভব দ্রুত রেজাল্ট প্রকাশ করতে হবে।
০৫. কামিল-২০২২ এর ফলাফল আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রকাশ করতে হবে।
০৬. ফাজিল-কামিল-২০২৩ এর পরীক্ষা ডিসেম্বর’২৪ এর এর মধ্যে গ্রহণ করতে হবে।
০৭. অনার্স-মাস্টার্স-২০২৩ এর পরীক্ষা ফেব্রুয়ারি, ২৫ এর মধ্যে গ্রহণ এবং ৪৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।
০৮. অতিদ্রুত সেশনজট নিরসনের লক্ষ্যে পরবর্তী পরীক্ষাসমূহ সিলেবাস কমিয়ে ক্রাশ প্রোগ্রাম গ্রহণের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
০৯. ফলাফল প্রকাশের ৬ মাসের মধ্যে সনদ হস্তান্তর করতে হবে।
১০. অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের ন্যায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্নাতক(সম্মান) এর সনদপত্র দিয়ে প্রভাষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করার প্রক্রিয়া অতিদ্রুত বাস্তবায়ন করতে হবে ( শিক্ষা উপদেষ্টা বরাবর)।
১১. দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়, নির্জীব ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোকে সক্রিয় করে নবগতির সঞ্চার করতে হবে।
১২. ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ক্যাম্পাসের কাজ অতিদ্রম্নত সম্পন্ন করে সেখানে শিক্ষা প্রদানের ব্যবস্থা করতে হবে। সকল কার্যক্রম নিজস্ব ক্যাম্পাসে শুরু করার জোর দাবি জানাচ্ছি। ( শিক্ষা অধিদপ্তর বরার)
অতঃপর, কর্মসূচি চলাকালে “বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কন্ট্রোলার মোঃ কামরু ইসলাম ও আখতারুজ্জামানের” আহ্বানে শিক্ষার্থীরা তাদের সাথে বৈঠক করে ও স্মারক হস্তান্তর করে।
পরিশেষে শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান, তাদের দাবি মানা না হলে তারা দেশজুড়ে কর্মসূচি দিতে বাধ্য হবে।