

তপন কুমার সরকার, আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি নওগাঁ জেলা শাখার উদ্যোগে সমিতির সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা শাখার নির্বাহী সদস্য আলহাজ্ব মনছুর আলী দেওয়ান এর সভাপিতত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম। উপজেলা শাখার সহ-সভাপতি শহিদুল আলম শেখ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান মোসলেম উদ্দিন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি আত্রাই উপজেলা শাখার উদ্যোগে প্রথম ৪০জন সদস্যের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হলো বলে জানান তাঁরা ।





