
তপন কুমার সরকার,আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই হাসপাতালে রোগীর কষ্টের কথা চিন্তা করে দুটি বৈদ্যুতিক ফ্যান উপহার দেয়া হয়েছে।

রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপির হাতে ফ্যানদুটি তুলে দেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ,
প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, কৃষি অফিসার কেএম কাউছার হোসেন, ডা. আরিফ হাসান, ডা. জাকারিয়া হোসেন, এও মোয়াজ্জে হোসেন উপস্থিত ছিলেন। এর আগে অতিথিরা স্বাস্থ্য কমপ্লেক্্র প্রাঙ্গনে গর্ত ভরাট কাজের উদ্বোধন করেন।





