
মোঃফিরোজ হোসেন,নওগাঁঃ নওগাঁর আত্রাইয়ে আজ সকালে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে, অপর ১জন আহত।উপজেলার রসুলপুর ও বারুনিতলা মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হল রস্লুপুর গ্রামের অনাথ চন্দ্র হালদারে পুত্র বিশ্বজিত (২২) ওএকই গ্রামের আমজাদ হোসেনের পুত্র জাহাঙ্গীর আলম(৪০)।আহত লক্ষন (৩৫) রসুলপুর গ্রামের চীচরণের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে নিহত তার ভটভটি নিয়ে আত্রাই মাছ বাজার আসার পথে বারুনিতলা নামক স্থানে উল্টা দিক থেকে ইঞ্জিল চালিত ট্রলি মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলে ভটভটি চালক জাহাঙ্গীর ও মাছ ব্যবসায়ী বিশ্বজিত নিহত হয়।অপর দিকে আহত লক্ষনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।পরে তার অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করেন।আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুইজন মারা গেছেন, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।এ সংক্রান্ত একটি মামলা পুলিশ দায়ের করবে ।





