তপন কুমার সরকার, আত্রাই প্রতিনিধিঃ নারীদের কর্ম দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে পাঁচদিন ব্যাপি ব্লক বাটিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার এসএম নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় যুগ্ম নিবন্ধক আবুল মজিদ, উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম, নওগাঁ জেলা উপ-সহকারী নিবন্ধক হিরেন্দ্র নাথ, পরিদর্শক শামীম রেজা প্রমুখ।
বক্তারা বলেন নারীরা সমাজ পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে। নারীদের আরও বেশি করে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা তাদের হাতের তৈরি পণ্যের গুণগত মান বাড়াতে পারবে। তাদের তৈরী পণ্য জনসম্মুখে তুলে ধরে তাদেরকে সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সহায়তা করার পথ সুগম করতে হবে।
৫ দিনের এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন সমবায় সমিতি থেকে ২৫ জন নারী অংশগ্রহণ করেন। এতে ভবানীপুর গ্রাম উন্নয়ন মহিলা সমবায় সমিতির প্রতিনিধি ও প্রশিক্ষক কামরুন্নাহার প্রশিক্ষন দেন।