

তপন কুমার সরকার,আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। দিবসের শুরুতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্্ের ও রেলওয়ে ষ্টেশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, থানা পুলিশ, হাসপাতাল, পল্লীবিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। আলোচনা সভায় বঙ্গবন্ধুর দেয়া ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ এর তাৎপর্য তুলেধরেন ইউএনও ইকতেখারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আখতারুজ্জামান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব উল আলম দুলু, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
পরে চিত্রাঙ্কন ও ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেইসাথে সন্ধা সারে ছয়টায় আত্রাই বেইলী ব্রীজের উত্তর পার্শ্বে বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্য চলচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এছাড়া ৬ ও ৭ মার্চ রাতে উপজেলার গুরুত্বপূর্ণ সরকারী-বেসরকারী ভবনসমুহ ও স্থাপনায় আলোকসজ্জা করা হয়।





