

তপন কুমার সরকার, আত্রাই(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে পৃথক পৃথক অভিযানে মাদকসহ পাঁচ আসামি আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার সকালে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলাসূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাইদার, এসআই মোশারফ এবং এসআই প্রদীপ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালান। অভিযানকালে ৩৩ পুরিয়া গাঁজা ৫ গ্রাম হেরোইনসহ বিহারীপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আলম(৩৬), ভবানীপুর গ্রামের মোহাম্মদ আলী ভোলার ছেলে আনোয়ার হোসেন (৩২), বেওলা গ্রামের আহাদ আলীর ছেলে আঃ সালাম(৪০), একই গ্রামের নাজিমুদ্দিন সরদারের ছেলে আবু তাহের এল্টু(৩৭), দিঘা গ্রামের মোহাম্মদ মহালদারের ছেলে বাচ্চু মহালদার(৩৮) কে আটক করেন।
আত্রাই থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার দিবাগত রাতে পৃথক তিনটি অভিযান চালানো হয়। এসময় গাঁজা ও হেরোইনসহ পাঁচজনকে আটক করা হয়। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার সকালে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।





