
তপন কুমার সরকার, আত্রাই(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে পবিত্র রমজান উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে উপজেলার সাহাগোলা ইউনিয়নের ভবাণীপুর বাজারে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।
এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, সাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান এস এম মামুনুর রশীদ, ট্যাগ অফিসার সাইফুল ইসলাম, মহিলা সম্পাদিকা মোছা.সামসুন নাহার রনি, ইউপি আ’লীগ সভাপতি সামছুল আলম,সম্পাদক তোফাজ্জল হোসেন সন্দেশ,ভবাণীপুর বাজার সমিতির সভাপতি আব্দুল গফুর খাঁন,ইউপি সদস্য মোসলেম উদ্দিন প্রমুখ।
সভাপতি ইউএনও ইকতেখারুল ইসলাম সাংবাদিকদের জানান,সারা দেশের ন্যায় আত্রাই উপজেলায় ১০ হাজার ৮শত ৪০ জন সুবিধাভোগি এই সুবিধা পাবেন। প্রথম কিস্তি ২০ থেকে ৩১ মার্চ এবং দ্বিতীয় কিস্তি ৩ থেকে ২০ এপ্রিলের মধ্যে দেয়া হবে।





