অসুস্থ্য কয়রা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের পাশে ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল

0
16

কয়রা উপজেলা প্রতিনিধি:-
কয়রা উপজেলা আওয়ামীলীগের অসুস্থ্য নেতৃবৃন্দের বাড়িতে খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল নিজে প্রত্যেক নেতার বাড়িতে উপস্থিত হয়ে তাদের সার্বিক খোঁজ খবর নিয়েছেন আজ ১৭ আগষ্ট বিকালে।
তিনি কয়রা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহবায়ক ও খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য এস,এম,রফিকুল ইসলামের অসুস্থতার খবর পেয়ে তার কয়রাস্থ বাসভবনে হাজির হয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।একই সাথে তিনি কয়রা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ৮০ দশকের আওয়ামীলীগের দুঃসময়ের সাহসী ও ত্যাগী নেতা সানা ইউনুছুর রহমান সাহেবের বাসভবনেও দেখা করে তাঁর খোঁজ খবর নিয়েছেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল। বর্তমান কয়রা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অসুস্থ্য ঢালী আমিরুল ইসলামের বাসভবনে দীর্ঘ সময় ধরে তার শারীরিক ও মানসিক এবং আর্থিক খোঁজ খবর নিয়েছেন বলে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য মাসুম বিল্লাহ,পাইকগাছা উপজেলা যুবলীগ নেতা বিশ্বজিৎ মণ্ডল।কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসান।কয়রা উপজেলার সৈনিক লীগের আহবায়ক মো: আরাফাত হোসেন,কয়রা উপজেলার ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ ইকরামুল হক।
জাহাঙ্গীর আলম যুবনেতা, জাহিদ ছাত্রলীগ নেতা, প্রসেনজিৎ ছাত্রলীগ নেতা, আলঙ্গীর যুবনেতা,মো: আজিজুল হক স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক,মোঃমাহরুফ বিল্লা,আলামিন ছাত্রলীগ নেতা,গৌতম যুবলীগনেতা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।