টেকনাফ শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাবরাং ইউনিয়ন শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এই তথ্য নিশ্চিত করেন শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনজীব।
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে জানতে পারি জেটি ঘাটে নাফনদীতে গোসল করার সময় দুই শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশু দুটিকে উদ্ধারে স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা নাফনদীতে তল্লাশি চালাচ্ছেন।
নিখোঁজ দুই শিশু হলো- শাহপরীরদ্বীপ উত্তরপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১২) এবং একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে আরজিন (১০)। তারা দুজনই সাবরাং ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দুই শিশু শাহপরীরদ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা নদীর পানিতে নিখোঁজ হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও জেলেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং নাফ নদীতে তাদের খোঁজ শুরু করেন। পরে কোস্টগার্ড সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। স্থানীয় জেলেদের সহায়তায় কোস্টগার্ড সদস্যরা নাফ নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে এ কোনো সন্ধান পাওয়া যায়নি। নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।







মন্তব্য করুন