লেখিকা
খুশবু
কাজী নজরুল ইসলাম –
তুমি বিদ্রোহী বীর
মনুষ্য জাতির সাম্যের বাহক,
পুতুলের বিয়ের অতিথি তুমি
তুমি ভালোবাসার চোখের চাতক।
অগ্নিবীণার অগ্নি তুমি
দোলনচাঁপার দোল,
শিউলিফুলের মালা তুমি
ঝিঙে গাছের ফুল।
তুমি কুহেলিকার রিক্তের বেদন
বাঁধনহারার ব্যথার দান,
ঝিলিমিলি রুদ্রের মঙ্গল তুমি
চন্দ্রবিন্দুর গান।
তুমি সন্ধ্যাবেলার বিষের বাঁশি
রাজবন্দীর জবানবন্দী,
প্রলয়শিখার আগুন তুমি
সর্বহারার সাম্যবাদী।



মন্তব্য করুন